যেখানে সেখানে পুকুর খনন করাই আবাদী জমি পানির নিচে অভিযোগ কৃষকদের
সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩
এলাকায় যেখানে সেখানে পুকুর খনন করার ফলে কৃত্রিম জলাবদ্ধতার কারণে কয়েকশত বিঘা জমির ধানের চারা পানির নিচে। কয়েক দিনের বৃষ্টিতে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কৃষকদের এখন দুর্বিষহ অবস্থা। টানা কয়েক দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ায় তলিয়ে গেছে রোপা-আমন ধানের চারা। ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ও সাধুহাটি ইউনিয়নের মাগুরা পাড়া ও নাথকুন্ডু ভেদূড়ীর বিলের মাঝখানে বাঁধ দিয়ে পুকুর তৈরী করায় সাধারণ কৃষকের প্রায় শতাধিক ব্যক্তির দুইশত বিঘা জমি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জানা গেছে
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ও সাধুহাটি ইউনিয়নের,মাগুরা পাড়া, মাছ মারা খাল এবং নাথকুন্ডু মাঠের পানি প্রবাহের পথে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা ভেদুড়ী বিলের মাঝখানে বাঁধ তৈরী করে মাছ চাষ করছে । তাই ভেদুড়ী বিলে পানি প্রবাহের রাস্তা বন্ধ হওয়ায় বাঁধের উজানে প্রায় ২’শ বিঘা জমি তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে ঐ সমস্ত জমি মালিকরা যারা রোপা-আমনের চারা লাগিয়েছে এবং লাগাতে পারেনি জলাবদ্ধতার কারণে তারা বিপাকে পড়ে আছে ।
ভূমি মালিক শরিফুল, নোজো মিয়া,জিয়ার উদ্দীনসহ আরও অনেক চাষি জানান,এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা যেখানে সেখানে পুকুর খনন করার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শত শত ধানের জমি পানির নিচে তলিয়ে আছে। খাল খনন করার ব্যপারে তারা বলেন-স্থানীয় চেয়ারম্যান নির্বাচনের পূর্বেই বলেছিলেন তিনি নিবার্চনে জয়লাভ করতে পারলে এই খালটি খনন করে দিবেন। কিন্তু আজও পর্যন্ত এই খাল খনন করার সুরাহা করতে পারেন নি তিনি। চাষীরা আরও বলেন, ধানের আবাদ না হলে না খেয়ে মরতে হবে আমাদের ।
এবিষয়ে মাছচাষী শহিদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পানি নিস্কাশনের জন্য পুকুরের সাথে খাল রেখেছি এই খালটি পরিষ্কার করা হলে জলাবদ্ধতা থেকে চাষীরা বাঁচবে। তিনি আরও বলেন,আমি, অরুণ মেম্বার, আকবর মেম্বারসহ আমরা তিন জন ৫০ হাজার করে টাকা দিয়েছি। তাতে মোট দেড় লক্ষাধিক টাকার কাজ করেছি। সেই টাকা আমরা এখনো সরকার থেকে পায়নি। সুতরাং আমাদেরও দাবি এই খালটি যেন কতৃপক্ষ খুব দ্রুত মেরামত করে দেন তা হলে হাজারও চাষির মুখে হাশি ফুটবে।
এবিষয়ে উপসহকারী কৃষি অফিসার রোজিনা বলেন,আমি সেখানে গিয়েছি এবং দেখেছি কৃষকের ধানের চারা পানির নিচে নিমজ্জিত সুতরাং তাদেরকে আমরা সরকারি প্রণোদনা
দিবো। খাল খনন করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের ডিপার্টমেন্টের কাজ নয় এটা হলো এলজি ইডি প্রকল্পের কাজ। সুতরাং আমরা উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে একটি আবেদন দিবো যেন খালটি কতৃপক্ষ খনন করে দেন।
এবিষয়ে সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন বলেন- এটা দীর্ঘ দিনের সমস্যা আর এই বর্ষা মৌসুম আসলেই এ সমস্যাটা বেশি দেখা দেয়। তিনি আরও বলেন - বিশেষ করে অপরিকল্পিতভাবে পুকুর খনন করার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় এ সমস্যাটা হচ্ছে ।
এবং কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য এই খালটির বিষয়ে সাধুহাটি, মধুহাটি ও সাগান্না ইউনিয়নের তিন চেয়ারম্যান মিলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি হয়তোবা দ্রুত এর সমাধান হবে।
এবিষয়ে সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে চান নি।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
